নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক দেখাতে এসে সালমা বেগম (৬০) নামে এক নারী অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। এসময় দুর্বৃত্তরা তার কানের কানের স্বর্ণের দুল নিয়ে চম্পট দেয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সালমা বেগম যশোর সদর উপজেলার ইছালী গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী। জানা গেছে, চিকিৎসক দেখাতে হাসপাতালে আসার পর অজ্ঞাত ব্যক্তিরা তাকে অচেতন করে কানের স্বর্ণের দুল নিয়ে যায়। পরে স্বজনরা হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে সালমা বেগম হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বজনরা অজ্ঞান পার্টির সদস্যদের জড়িত থাকার অভিযোগ করেছেন। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।