Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

এখন সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট , ২০২৬, ০৮:৩৭:৩৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে ৭৭ লাখ ৫৪ হাজার ৬শ' টাকা মূল্যের ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ ওসমান গনি (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওসমান গনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে। ৪৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি দল দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ওসমান গনিকে আটক করে তার কাছ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।উদ্ধার করা স্বর্ণের মূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৬শ' টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি জানান, ঢাকা থেকে স্বর্ণের বার দুটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় আটক ওসমান গনির বিরুদ্ধে চোরাচালান দমন আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বিকেলে আটক ওসমান গনিতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচারকারীদের আটক ও পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)