প্রেসবিজ্ঞপ্তি: যশোরের চৌগাছায় জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ৫১ সদস্যবিশিষ্ট ‘উপজেলা আহ্বায়ক কমিটি-২০২৬’ সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। গত ১২ আগস্ট চৌগাছা বি.কে প্লাজার হলরুমে কর্মীসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়কগণসহ জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ। মতামত বিনিময় শেষে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৫১ সদস্যের এই কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে মোঃ আব্দুর রশীদ মৃধাকে আহ্বায়ক এবং প্রনব রায়কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক শফিকুল কবির সনু, হাবিবুর রহমান উজ্জ্বল, আব্দুল মান্নান, ডা: আব্দুল মান্নান, আলী হোসেন, আয়ূব হোসেন, মিজানুর রহমান মিজান, মিজানুর রহমান এবং গোলাম মাওলা।