Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে চুরির ঘটনায় ১৩ মামলার আসামি চোর মানিক আটক

এখন সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট , ২০২৬, ১২:১৮:৪৪ এম

​নিজস্ব প্রতিবেদক: ​যশোর শহরের বেজপাড়া ছায়াবিথী একটি বাড়িতে চুরির ঘটনায় ১৩ মামলার আসামি পেশাদার চোর মেহেদী হাসান মানিক ওরফে চোর মানিককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে বেজপাড়া আনসার ক্যাম্প সংলগ্ন বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ​পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট শেষ রাতে বেজপাড়া ছায়াবিথী রোডের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোর । চোরেরা মোট চারটি কক্ষের তালা ভেঙে নগদ প্রায় ৭৫ হাজার টাকা, ২শ' ভরি রুপার গহনা , ৫ জোড়া স্বর্ণের কানের দুল ও একটি ৫৬ ইঞ্চি এলজি টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাসার মালিক এরশাদুল কবীর চৌধুরী গত ৭ আগস্ট কোতোয়ালি মডেল থানায় একটি চুরি মামলা করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার প্রধান অভিযুক্ত হিসেবে মেহেদী হাসান মানিককে শনাক্ত করে। পরে তাকে গ্রেপ্তারে অভিযানে গেলে মানিক কৌশলে পালিয়ে যান। এ সময় পুলিশ তার স্ত্রী বিথী খাতুনকে আটক করে। পরবর্তীতে স্ত্রীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ মানিককে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে চোরাই ৫৬ ইঞ্চি এলজি টেলিভিশন, দুই জোড়া রুপার নূপুর, একটি রুপার ব্রেসলেট ও দুই জোড়া স্বর্ণের কানের রিং উদ্ধার করা হয়েছে। ​এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, আটক মানিক শহরের পেশাদার চোর। সে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। ঘটনায় জড়িত তার অন্যান্য সহযোগীদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)