Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শহরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান

এখন সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট , ২০২৬, ১২:১৮:৪০ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধের লক্ষ্যে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে পৌরসভার উদ্যোগে মাইকিং করা হবে। এগুলো আটকের জন্য আগামী সপ্তাহ থেকে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন-জেলার সরকারি দপ্তরগুলোতে আগামী মাসের মধ্যে সোলার স্থাপন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। এছাড়া দফতর প্রধানদের ১৮০ দিনের কর্মসূচি ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়। পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন-পৌরসভার আওতাধীন দফতরগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ নিয়মিত করছে পরিচ্ছন্ন কর্মীরা। শহরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে দেয়া হবে না। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত বলেন- হাসপাতালে চুরি বেড়েছে। এটি বন্ধে পুলিশের পদক্ষেপ প্রয়োজন। অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম বলেন-অনলাইন জুয়াসহ সকল জুয়া বন্ধে কঠোর নির্দেশনা রয়েছে। অপরিচিত নম্বর থেকে আসা ভিডিও কল রিসিভ না করার আহবান জানান। জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন-হাসপাতালের ব্যবস্থাপনা সঠিকভাবে তদারকি করতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। রোগীদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)