Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মায়ের ওপর হামলার অভিযোগে ছেলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট , ২০২৬, ১০:৪৪:৪১ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরে পাঁচ হাজার টাকা না দেওয়ায় মাকে মারধর, গলা টিপে হত্যার চেষ্টা ও ধারালো ছুরি দিয়ে হামলার চেষ্টার অভিযোগে ছেলে হুমায়ুন কবির রাজার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার শহরতলীর শেখহাটি গ্রামের তরফ নওয়াপাড়ার আক্কাস আলীর স্ত্রী ও আসামির মা আকলিমা বেগম বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। ?মামলার অভিযোগে জানা গেছে, হুমায়ুন কবির রাজা বাদী আকলিমা বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। কাজ না করে নিয়মিত বাবা-মায়ের কাছে টাকা দাবি করেন এবং টাকা না পেলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর ও বিক্রি করে ক্ষতি সাধন করেন। ১৮ আগস্ট সকালে আসামি হুমায়ুন তার মায়ের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তিনি মাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও চড় মারেন। একপর্যায়ে তাকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। ?আকলিমা বেগমের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে হুমায়ুন তাদেরও ধারালো ছুরি দিয়ে কোপানোর চেষ্টা করেন। এ সময় আসামি হুমায়ুন বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। এ ছাড়া প্রতি মাসে ১০ হাজার টাকা না দিলে মাকে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় আসামি হুমায়ুন। ঘটনার পর আকলিমা বেগম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে তিনি আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)