Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জমির বিরোধের ঘটনা ভিন্নখাতে নেয়ার চেষ্টা, সংবাদ সম্মেলনে নাজমুলের অভিযোগ

এখন সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট , ২০২৬, ১০:৪৩:৩৯ এম

নিজস্ব প্রতিবেদক : পারিবারিক জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ১৬ আগস্ট যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার ও পরিবারের বিরুদ্ধে করা অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নাজমুল আকরাম রকি। বুধবার (১৯ আগস্ট) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঝিকরগাছার বারবাকপুর গ্রামের নাজমুল আকরাম রকি বলেন, তার চাচাতো বোন পরিবারের পক্ষ থেকে করা অভিযোগের সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই। জমির মালিকানা ও ভোগদখল নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তিনি দাবি করেন, পৈতৃক সম্পত্তির অংশ নিয়ে বিরোধের জেরে গত ২১ জুলাই তিনি হামলার শিকার হন। এ ঘটনায় ২৫ জুলাই ঝিকরগাছা থানায় কয়েকজনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। সংবাদ সম্মেলনে নাজমুল আরও বলেন, তার বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। বিশেষ করে ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও পক্ষপাতিত্বের অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোনো পক্ষের বক্তব্যের ওপর এককভাবে নির্ভর না করে জমির কাগজপত্র, রেকর্ড, নকশা, মামলা ও অন্যান্য প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান। নাজমুল বলেন, তিনি আইন নিজের হাতে তুলে নিতে চান না, আইন ও প্রশাসনের মাধ্যমে বিরোধের ন্যায়সঙ্গত সমাধান চান। একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাজমুরের মা আছিয়া বেগম, মেয়ে নাসরিন প্রমূখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)