Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সভাপতি হাবিবুর সম্পাদক ইফতিয়ার

অভয়নগরে এসএএফ ইন্ডাস্ট্রিজ এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

এখন সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট , ২০২৬, ১০:১৪:৩৪ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে এসএএফ ইন্ডাস্ট্রিজ এমপ্লয়িজ ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তালতলায় অবস্থিত এসএএফ ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৩টি পদের মধ্যে ১১টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি দুটি পদ- সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খালিদ হাসান স্বাক্ষরিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। টিউবওয়েল প্রতীকে ৩১২ ভোট পেয়ে ইফতিয়ার হোসেন নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকের রানা মিয়া পান ২৬৭ ভোট এবং শাপলা প্রতীকের মিন্টু হোসেন পান ৭৮ ভোট। এ পদে ১০টি ভোট বাতিল ঘোষণা করা হয়। অন্যদিকে, কার্যনির্বাহী সদস্য পদে চারজন প্রার্থীর মধ্যে মোরগ প্রতীকে ৪১৫ ভোট পেয়ে সঙ্গী বেগম প্রথম এবং তালা প্রতীকে ৩২৫ ভোট পেয়ে গুলসানারা খাতুন দ্বিতীয় হয়ে নির্বাচিত হন। এ পদে কলম প্রতীকের মিজানুর রহমান পান ২০৭ ভোট এবং পাতিহাঁস প্রতীকের সাজেদা বেগম পান ২৬৯ ভোট। এ পদে চারটি ভোট বাতিল হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন-সভাপতি পদে আনারস প্রতীকে হাবিবুর রহমান, কার্যকরী সভাপতি পদে চশমা প্রতীকে জাকারিয়া শেখ, সহসভাপতি পদে টায়ার প্রতীকে রনি মোল্যা ও টেবিল প্রতীকে সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে টেবিল ফ্যান প্রতীকে নাজির উদ্দিন ও বাস প্রতীকে সুজন সরদার। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে উড়োজাহাজ প্রতীকে রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে প্রজাপতি প্রতীকে সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক পদে হাতি প্রতীকে হেমায়েত হোসেন, দপ্তর সম্পাদক পদে বালতি প্রতীকে রাসেল আহমেদ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বই প্রতীকে সোহেল শেখ নির্বাচিত হন। নির্বাচনকে ঘিরে এসএএফ ইন্ডাস্ট্রিজের শ্রমিক-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটি প্রাথমিক ফলাফল ঘোষণা করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)