কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেছেন, পরিমিত সার ব্যবহারের মাধ্যমে সারের সংকট কমাতে হবে। আবাদী কৃষি জমির মাটি পরীক্ষার পর সার প্রয়োগের সঠিক পরিমাপ ও জৈব্য সারের ব্যবহার বাড়াতে হবে। সরকার সারএ ব্যাপক ভূর্তকি দিয়ে আসছে। এ জেলার মাটি সোনার চেয়েও খাটি। বেশি অপর্যাপ্ত সার ব্যবহারের মাধ্যমে মাটিকে নষ্ট না করার আহব্বান জানান কৃষকদের। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাদা গ্রামে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন তিনি। সমাবেশে গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। রাসায়নিক সারের পরিমিত ব্যবহার, ভার্মিকম্পোষ্ট, ট্রাইকোকম্পোষ্ট সার ব্যবহারবৃদ্ধি, নিরাপদ ফসল উৎপাদন ও এবং সরকারের অঙ্গিকার কৃষক কার্ড বাস্তবায়ন বিষয়ক কৃষক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারর রেজওয়ানা নাহিদ ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি ঝিনাইদহের উপ-পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, কৃষক হেলাল উদ্দিন ও টিপু সুলতান প্রমুখ। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক নোমান হোসেন এর দিনব্যাপী কালীগঞ্জে সফর সূচীর মধ্যে সকাল ১০ টায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক পর্যায়ে বিতর্ক অনুষ্ঠান এবং মাদক, যৌতুক, আত্নহত্যা, যৌন হয়রানী ও ব্যাল্য বিয়ে প্রতিরোধ সেমিনারে তিনি অংশ নেন। এরপর দুপুরে তিনি একই স্থানে জরায়ুর মুখে ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতামুলক সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন। শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্তার বিতরন ও সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীরা বাল্য বিয়ে প্রতিরোধ এক নাটক মঞ্চস্থ করেন। এ অনুষ্টানে জেলা ও উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশ নেন।