Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দিনাজপুর থেকে ব্যাংক কার্ড প্রতারকচক্রের দুই সদস্য আটক যশোর সিআইডির

এখন সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট , ২০২৬, ১০:১৪:৩৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : ক্রেডিট কার্ড প্রতারণার মাধ্যমে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিনাজপুর থেকে চক্রের দুই সদস্যকে আটক করেছে যশোর সিআইডি পুলিশ। আটককৃতরা হলো, দিনাজপুর সদরের উত্তর রামনগরের গ্রামের শাহিনুর রহমান শাহিন (৫০) ও বাহাদুরপুর বাজার এলাকার সঞ্জয় গুপ্তা (৩১)। গত বুধবার (১৯ আগস্ট) দিনাজপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। সিআইডি জানায়, ২০২২ সালের ডিসেম্বরে যশোর ইউনিক হসপিটালের চিকিৎসক ডাক্তার সাফায়েত হোসেন শহরের মুজিব সড়কের সেলার থেকে পণ্য কিনে কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। পরবর্তীতে তিনি বুঝতে পারেন পিন নম্বর হ্যাক করে প্রতারক চক্র তার ব্যাংক হিসাব থেকে ৩ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় আদালতে মামলা হলে পরবর্তীতে যশোর কোতোয়ালী থানায় এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলা তদন্তকালে সিআইডি এ ঘটনা জড়িত থাকায় জনি ইসলাম ও আবু সাঈদ শাওন নামে দুইজনকে আটক করেছিল। তাদের দেওয়া জবানবন্দির ভিত্তিতেইশাহিন ও সঞ্জয়ের নাম বেরিয়ে আসে। সিআইডি আরও জানায়, আটক শাহিন রবির সিম বিক্রির সময় গ্রাহকদের কাছ থেকে জালিয়াতি করে অতিরিক্ত ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ভুয়া সিম সচল করতেন, যা প্রতারণাকাজে ব্যবহৃত হতো। বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)