Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি টুকুনকে ফুলেল শুভেচ্ছা

এখন সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট , ২০২৬, ১১:১৮:১২ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার উপদেষ্টা জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে যশোরে ফিরে আসলে প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন জেলা শাখার পক্ষ থেকে মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব সভাকক্ষে এসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জাহিদ হাসান টুকুন মতবিনিময় সভায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং আগামী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার সাবেক সভাপতি হানিফ ডাকুয়া, মনিরুজ্জামান মুনির, সাবেক সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু, নুর ইমাম বাবুল, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আয়ুব হোসেন মনা, সাধারণ সম্পাদক এমআর খান মিলন,নির্বাহী সদস্য সাজ্জাদুল কবীর মিটন, সদস্য জয়ন্ত বসু,রতন সরকার,ইমরান হাসান টুটুল প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)