নিজস্ব প্রতিবেদক : যশোর শিক্ষা বোর্ডের সাধারণ কর্মচারী ইউসুফ কবীরের স্মরণে দুই দিন অফিস মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু আব্দুস ছালাম, সচিব প্রফেসর ড. আব্দুল মতিন, কলেজ পরিদর্শক প্রফেসর কবুয়াত আলী বিশ্বাস, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী, উপপরীক্ষা নিয়ন্ত্রক ডকুমেন্ট মুজিবুল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) কামাল হোসেন, কর্মচারী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক নাসিরুজ্জামান, এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।