Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাই, চালক হাসপাতালে

এখন সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট , ২০২৬, ১১:১৯:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে চেতনানাশক ওষুধ মিশ্রিত রুটি খাইয়ে এক ইজিবাইক চালককে অচেতন করে ইজিবাইক ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোশারফ হোসেন (৩৫) যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামের রজব আলীর ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগীর ভাই কবির হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ধর্মতলা মোড় থেকে চারজন যাত্রী নিয়ে ইজিবাইকে বাইপাস হয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন মোশারফ। পথে যশোর ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম কলেজের সামনে পৌঁছালে যাত্রীদের দেয়া রুটির সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে খাওয়ানো হয় বলে অভিযোগ। রুটি খাওয়ার পর মোশারফ অচেতন হয়ে পড়লে তাকে রাস্তার পাশে ফেলে রেখে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)