আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে জন্মাষ্টমীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রশিক্ষক মেধষ ব্যানার্জী। আলোচনা রাখেন, আশাশুনি সেবাশ্রমের অধ্যক্ষ সুমন মহারাজ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে এবং পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রণজিৎ বৈদ্য ও পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রীতিশ রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে আলোচনা রাখেন, সহকারী কমিশনার ভূমি মিঠুন মৈত্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, জামায়াতের উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আফছার মোর্তজা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, পূজা উদযাপন ফ্রন্টের তুষার কান্তি বোষ প্রমুখ। আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের সামনে থেকে ম বর্ণাঢ্য শোভাযাত্রা বেন করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।