Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৩১:০৩ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওবায়দুল হাসান অভি (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা থানাধীন বামুনিয়া গ্রামের বিশ্বাসপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওবায়দুল হাসান অভি শার্শা থানার বাঁগআঁচড়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের বিশ্বাসপাড়া এলাকার এনামুল হকের ছেলে। পুলিশ জানায়, শার্শা থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বামুনিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বামুনিয়া গ্রামের বিশ্বাসপাড়ায় এনামুল হকের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ওবায়দুল হাসান অভিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, উদ্ধার করা ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। পরে তাকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)