সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রেসক্লাব হলরুমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। গতকাল শুক্রবার প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ এ তফসিল ঘোষণা করে। শনিবার বিকাল ৫টায় খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় নির্ধারণ করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিস্পত্তি করা হবে ৬ সেপ্টেম্বর বিকাল ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত। ৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিক্রি হবে ৮ সেপ্টেম্বর সকাল ০৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। ১০ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ সেপ্টেম্বর বিকাল ০৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ সেপ্টেম্বর বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা। চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর বিকাল ৫ টায়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্রের মূল্য ১৩ শ টাকা। সহসভাপতি ও যুগ্ম সম্পাদক,কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক এবং ক্রীড়া সম্পাদক ও গ্রন্থাগার সম্পাদকসহ সদস্য পদে ৭ শ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব অর্থ অফেরতযোগ্য। শুধুমাত্র প্রেসক্লাবের অনুমোদিত ভোটার তালিকায় থাকা সদস্যরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন। ব্যালট পেপারে প্রার্থীর নামের পাশে সিল দিয়ে ভোট দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। ভোট গণনার সময় প্রার্থী অথবা তাঁর অনুমোদিত প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। নির্বাচন-সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রেসক্লাবের মনোনীত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তফসিলে স্বাক্ষর করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু বকর সিদ্দকী, সদস্য আব্দুস সালাম এবং আব্দুল মোমিন।