দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি দেবহাটায় সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ২টি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কাজীরবাগান নামক স্থানে সোমবার ৭ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আজগার আলী। প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক কাজী আব্দুল্লাহ। হাদীপুর গ্রাম কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নওয়াপাড়া ইউনিয়নের সিডিও নীলাদ্রি বিশ্বাস, ইউপি সদস্য আসমান আলী, ডেরার জেলা ম্যানেজার আনজির হোসেন, ইউপি সদস্যা খাদিজা পারভিন কনা, সুশীলনের শিমুলিয়া গ্রাম কমিটির সভাপতি মোমিনুর রহমান, সুশীলনের সিপিপি রেজাউল ইসলাম, ইউপি সদস্যা ফরিদা পারভীন, শিমুলিয়া গ্রামের শাহিদা খাতুন, হাদীপুর গ্রামের মনিরা পারভিন প্রমুখ।