বাঘারপাড়া প্রতিনিধি : প্রতিদিন সকালে ইজিবাইক পরিস্কার পরিছন্ন করে আয় রোজগারের উদ্দেশ্য রওনা দেয় ২০ বছরের শান্ত, পরিবার পরিজনদের দুমুঠো ভাতের জন্য। কেউ কি ভেবেছিল তার একমাত্র ইজিবাইক ছিনতাইকারীর কবলে পড়ে নিঃস্ব হয়ে যাবে। বিস্কুটে মেশানো রয়েছে চেতনানাশক তা কি জানতো গ্রামের এই সহজ সরল যুবক। অচেতন অবস্থায় আধা মরা হয়ে বাড়ি ফিরলো বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মোঃ স্যাকলাইন মোল্যার একমাত্র ছেলে শান্ত (২০)। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৯ টায় ধলগ্রাম রাস্তার মোড় তেল পাম্প থেকে দুজন অচেনা যাত্রী রিজার্ভ নড়াইল চৌরাস্তা যাবে বলে ৭শ’ টাকা ভাড়া চুক্তিতে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা পরিচয় দেয় তারা ডিবির লোক। তোমার কোন ভয় নেই ইজিবাইক এখানেই রাখো চারিপাশে আামাদের লোক আছে দেখে রাখবে। এবং শান্তকে বিস্কুট পানি খেতে বলে তখন শান্ত অনিহা প্রকাশ করলে তাকে ধমক খেতে হলো। ভয়ে ভয়ে শান্ত খেয়ে নেয়। সঙ্গে সঙ্গে তার মাথার ভিতর চক্কর দিয় চোখে ঝাপসা দেখা শুরু করে। জ্ঞান বুদ্ধি সবই এলোমেলো হয়ে যায়। পিছন ফিরে দেখতে পায় তার শখের ইজিবাইক নেই। দিশেহারা অবস্থায় শুধু চিৎকার করতে থাকে আমার গাড়ি নেই আমার গাড়ি নেই। তার এই আত্ম চিৎকারে স্থানীয়রা ছুটে তার পাশে সে কিছুই বলতে পারছে না শুধু গাড়ি এটুকুই তার মুখ থেকে বের হচ্ছে। নড়াইলের মহিষ খোলা গ্রামের ইজিবাইক চালক চিৎকার শুনে এগিয়ে এসে শান্তনা দেয় শারীরিক অবস্থা খারাপ অনুভব দেখে নিজের মুঠো ফোন দিয়ে শান্তকে বাড়ি ফোন করতে বলে। শান্ত ফোন হাতে নিয়ে কল দেয় তার বাবাকে শুধু একটাই কথা বলে বাবা আমার গাড়ি নেই। এ কথা বলে অচেতন হয়ে পড়ে যায় । ওই ইজিবাইক চালক সহ স্থানীয়রা তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। একদিন পর তার জ্ঞান ফিরে আসে বলে পরিবার সূত্রে জানাযায়। ২২ সেপ্টেম্বর তাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হলেও পুরো সুস্থ নন। তার পিতা সাংবাদিকদের বলেন- পুরোপুরি সুস্থ হতে কয়েকদিন লাগতে পারে। শান্তর বাবা আরো বলেন, অসচ্ছল পরিবারের আয়ের উৎস খোঁজার জন্য একমাত্র সন্তান শান্তকে ধারদেনা ও কিস্তির টাকা দিয়ে তাকে ইজিবাইক কিনে দেওয়া হয়। তাও গেলো ছিনতাইকারীদের পেটে। ধারদেনা, কিস্তির যন্ত্রণা মাথায় এখন বোঝা হয়ে বসলো। আয়ের পথ বন্ধ এখন শুধু পরিবারের মাঝে হতাশা। শান্তর পরিবার পরিজন সহ এলাকার ইজিবাইক চালক সহ সকল সচেতন মহল নড়াইল জেলার প্রশাসনের দৃষ্টি কামনা করে দ্রুত ছিনতাই কৃত ইজিবাইকটি উদ্ধার সহ ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির প্রত্যাশা করেছেন।