Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চিতলমারীতে চুরি হওয়া মা মারিয়ার মূর্তি উদ্ধার, আটক ১

এখন সময়: শনিবার, ১০ অক্টোবর , ২০২৬, ০৪:০০:১১ পিএম
চিতলমারীতে চুরি হওয়া মা মারিয়ার  মূর্তি উদ্ধার, আটক ১

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের ক্যাথলিক চার্চের মা মারিয়ার মূর্তি চুরি করার অভিযোগে ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। চুরি হওয়া মূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বাগেরহাটের নবাগত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার ভোরে নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের কাচের বাক্স ভেঙে ফেলে মোঃ ফয়জুল শেখ (৩৫)। এরপর সে বাক্সে থাকা মা মারিয়ার মূর্তিটি নিয়ে পালাতে চেষ্টা করে । এলাকাবাসী ফয়জুলকে দেখে ধাওয়া করলে সে পালিয়ে যায়। এ বিষয়ে চার্চের সভাপতি পিটার শংকর ব্রম্ম বাদী চিতলমারী থানায় মামলা করেন। পুলিশ প্রথমে অভিযুক্ত ফয়জুলকে গ্রেফতার করে। এরপর ফয়জুলের কাছ থেকে পাওয়া তথ্য মতে ক্যাথলিক চার্চের পশ্চিম পাশের পুকুর খেকে মুর্তিটি উদ্ধার করা হয়। ফয়জুলের বাড়ী চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামে। তার পিতার নাম সোহরাফ শেখ। আসামীর বিরুদ্ধে একটি মাদকের মামলা আছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। কেন কি কারনে সে মূর্তিটি চুরি করেছে বিস্তারিত জানতে আসামীকে রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন করা হবে বলে পুলিশ সুপার জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)