Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ০২:৫৩:৫২ এম
পৌরসভার উদ্যোগে মণিরামপুর  প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা  অভিযান

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধ ও নান্দনিক পরিবেশ গড়ে তোলার লক্ষে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মণিরামপুর পৌরসভার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। শনিবার সকাল ১০ টায় শুরু হওয়া এই অভিযানে প্রেসক্লাব চত্বরের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। জমে থাকা বর্জ্য অপসারণ, ঝোপঝাড় কাটা এবং ড্রেনেজ ব্যবস্থা সচল করার মাধ্যমে প্রাঙ্গণটিকে সুশৃঙ্খল রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মণিরামপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমীন এবং পৌরসভার কর্মচারীগন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন সাংবাদিকবৃন্দ। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শুধু সরকারি বা পৌরসভার প্রচেষ্টায় একটি শহরকে সম্পূর্ণ পরিষ্কার রাখা সম্ভব নয়। এজন্য সামাজিক, পেশাজীবী, রাজনৈতিক, ব্যবসায়ী সংগঠনসহ সকল নাগরিককে সচেতন ও সোচ্চার হতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)