Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেকেবিএইউতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

এখন সময়: শনিবার, ১০ অক্টোবর , ২০২৬, ০৪:০০:৫৭ পিএম
কেকেবিএইউতে ভর্তিকৃত  নবীন শিক্ষার্থীদের  ওরিয়েন্টেশন

প্রেসবিজ্ঞপ্তি : খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ফল সেমিস্টার-২০২৬-এ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টায় খুলনার দি গ্র?্যান্ড-এ আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও সামগ্রিক পরিবেশ সম্পর্কে তাদের ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান। বিশেষ অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমদ, ড. এস এম খলিলুর রহমান এবং ড. এম এহসানুর রহমান নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান স্বাগত বক্তব্য রাখেন। শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন প্রক্টর (ইনচার্জ) মুশফিক শাহরিয়ার শাফি, সংগঠন ও ক্লাব সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন ক্লাব কো-অর্ডিনেটর শিলা খাতুন, সাংস্কৃতিক কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন সাংস্কৃতিক বিষয়ক কো-অর্ডিনেটর সাদিয়া সুলতানা এবং শারীরিক শিক্ষা ও খেলাধুলা বিষয়ে বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা ও খেলাধুলা বিষয়ক কো-অর্ডিনেটর আহসান উল্লাহ। পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ মিজানুজ্জামান। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উসরাত জাহান লামিয়া এবং শেখ মুয়াজ্জিন হোসেন শান্ত । এ সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের কেকেবিএইউ’র শিক্ষা, সংস্কৃতি, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের নতুন শিক্ষাজীবনের পথচলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ওরিয়েন্টেশন আয়োজন কমিটির আহ্বায়ক রথীন্দ্র নাথ মহালদার এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী করেন আইএসএলএম বিভাগের প্রভাষক মোঃ নাজিম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)