Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

এখন সময়: শনিবার, ১০ অক্টোবর , ২০২৬, ০৩:৫৯:৫৯ পিএম
বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’  বিষয়ক মতবিনিময় সভা

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবি) ব্যাংকের বাংলা ‘কিউআর’ সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ইউসিবি ব্যাংক। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক সোহেল নওরোজ। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ভুপালী সরকার, ইউসিবি ব্যাংকের কেন্দ্রীয় অফিসের হেড অফ ডিজিটাল ব্যাংকিং এন্ড ট্রান্সফরমেশন অফিসার গোলাম ইয়াজদানী। ব্যবসায়ে ক্যাশলেস পেমেন্ট বা ডিজিটাল পেমেন্ট আরও দ্রুত ও সহজ করতে বাংলা কিউআর কোড কিভাবে ব্যবহার করা যাবে সে বিষয়ে বাঘারপাড়ার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির যশোর জেলা শাখার ব্যবস্থাপক কেএম আনিসুর রহামান। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির যশোর অঞ্চলের প্রধান মনজুর আহম্মেদ, ডিজিটাল ব্যাংকিং এন্ড ট্রান্সফরমেশন অফিসার নেছার উদ্দিন, বাঘারপাড়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির সভাপতি মশিউল আজম, সাংগঠনিক সম্পাদক তারেক হাসানসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ। শেষে বাঘারপাড়া বাজার ব্যবসায়ীদের মাঝে ‘কিউআর’ কোড বিতরণ করেন ইউসিবির কর্মকর্তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)