Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেকেবিএইউতে নবনির্মিত ক্যাফেটেরিয়ার উদ্বোধন

এখন সময়: শনিবার, ১০ অক্টোবর , ২০২৬, ০৩:৫৯:৩০ পিএম
কেকেবিএইউতে নবনির্মিত  ক্যাফেটেরিয়ার উদ্বোধন

প্রেসবিজ্ঞপ্তি : খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) নবনির্মিত ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিতা কেটে ক্যাফেটেরিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান এবং আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী ও দানবীর মুনির মোহাম্মদ ইসলাম। ক্যাফেটেরিয়া উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমদ, ড. এস এম খলিলুর রহমান, ড. এম এ জলিল ও ড. এম এহসানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান এবং ক্যাফেটেরিয়া কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের জয়েন্ট সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, ঢাকা আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল, উত্তরা-এর ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাঃ আব্দুল্লাহ আল মামুন, একই হাসপাতালের আইসিটি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল হাসান, ঢাকা আহ্ছানিয়া মিশনের অডিট বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুজ্জামান, স্বদেশ বিডি ইন্টারন্যাশনাল লি.-এর ম্যানেজার অপারেশন মোঃ মুক্তাদিদুর রহমান এবং প্রজেক্ট অফিসার মোঃ আখতারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবনির্মিত ক্যাফেটেরিয়া চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ক্যাম্পাসে খাবার ও নাস্তা গ্রহণের একটি সুবিধাজনক পরিবেশ সৃষ্টি হলো। বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রয়োজন ও সুবিধা বিবেচনায় রেখে ক্যাফেটেরিয়াটি পরিচালিত হবে। ক্যাফেটেরিয়ায় আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং হ্যাসাপ সার্টিফায়েড স্বদেশ বিডি ইন্টারন্যাশনালের উৎপাদিত ৫০টি পণ্যসহ বিভিন্ন বেকারি সামগ্রী ও স্টেশনারি দ্রব্যাদি পাওয়া যাবে। এছাড়া নিকট ভবিষ্যতে ক্যাফেটেরিয়ায় স্বদেশ বিডি ইন্টারন্যাশনালের একটি আউটলেট স্থাপনের উদ্যোগ রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)