দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেবহাটা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও ভক্তবৃন্দের সঙ্গে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা সচলতার বিষয়ে খোঁজখবর নেন। বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল ১১টায় দেবহাটা ফুটবল মাঠ দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে আসেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। এসময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর ঘোষ বাবুসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।