Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ০২:৫৩:০০ এম
কেশবপুরে সরকারি  খাল দখলমুক্ত

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল ও পানি নিষ্কাশনের পথ দখল করে রাখা ঘেরের বেড়ি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ১ অক্টোবর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হারিয়ার গোপ গ্রামের হাজরা ও বেনাকুড়া বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের অভিযোগ, সাতক্ষীরা জেলার তালা উপজেলা শিরাশুনি গ্রামের আতিয়ার মলঙ্গী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘেরের পানি আটকে রাখায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে স্থানীয় মানুষের বাড়িঘর ও কৃষিজমিতে পানি ওঠে। এলাকাবাসীর দাবি, এর ফলে প্রায় ৩ হাজার বিঘা জমিতে চলতি আমন ধান চাষ এবং পরবর্তী সরিষা চাষ অনিশ্চয়তার মধ্যে পড়ে। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরেজমিনে অভিযান চালিয়ে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা অপসারণ করে। এ সময় ঘেরের বেড়ি কেটে পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্য, আনসার-ভিডিপি সদস্য, স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকরা। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে পানি নিষ্কাশন স্বাভাবিক হওয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)