Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে জমি নিয়ে বিরোধে জুয়েলারি ব্যবসায়ীকে পিটিয়ে আহত

এখন সময়: সোমবার, ৫ অক্টোবর , ২০২৬, ১০:৪৮:৪৮ পিএম
মহেশপুরে জমি নিয়ে বিরোধে  জুয়েলারি ব্যবসায়ীকে  পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে বসত বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে সুমন কুমারকে (২৭) পিটিয়ে আহত করে কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত সুমন কুমার মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের সন্নাসী কুমারের ছেলে। থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, বসত বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার (৩ অক্টোবর) যাদবপুর বাজারের নিজের জুয়েলার্স ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ বাড়ি ফেরার সময় গয়েশপুর গ্রামের রাব্বি, ছানোয়ার,শাহিন,আনোয়র ও মনোয়ার সুমন কুমারকে পিটিয়ে আহত করে। এ সময় সুমন কুমারের কাছে থাকা ১০ স্বর্ণের গহনা ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়। এলাকাবাসী জানান, এই হিন্দু পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আর বাড়ির পুরুষ মানুষ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আহত সুমন কুমার জানান, বাড়ির জায়গা না ছাড়লে আমাকে মেরে ফেলা হবে,আমি সে কারনেই বাড়িতে যাচ্ছিনা। বিভিন্ন জায়গাতে পালিয়ে থাকতে হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)