নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইতহের মহেশপুর ৫৮ বিজিবি’র অভিযানে ৩৩৪ বোতল মাদকসহ ব্যবসায়ী আব্দুল আজিজকে (৪২) আটক করা হয়েছে। রোববার গভীর রাতে সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে সীমান্ত এলাকা থেকে আটক করে। মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, রোববার গভীর রাতে ৫৮ বিজিবি’র সামন্তা ক্যাম্পের সদস্যরা মাদক ব্যবসায়ী আব্দুল আজিজকে ৩৩৪ বোতল ভারতীয় মাদকসহ আটক করা হয়। আটক আব্দুল আজিজ মহেশপুর উপজেলার সামন্তা চারাতলা গ্রামের আলী কদরের ছেলে। এঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।