Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহ গণপূর্ত’র উদ্যোগে বিশ্ব বসতি দিবস পালিত

এখন সময়: সোমবার, ৫ অক্টোবর , ২০২৬, ১০:১৬:২২ পিএম
ঝিনাইদহ গণপূর্ত’র উদ্যোগে  বিশ্ব বসতি দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে গণপূর্ত বিভাগ ঝিনাইদহ। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র?্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. এস. এম. হেলাল উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান। জেলা তথ্য অফিসের পরিচালনায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা কারাগার, ইসলামিক ফাউন্ডেশন, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। আলোচনায় বক্তারা বলেন,সবার জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ন গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের মৌলিক আবাসন সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)