Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

এখন সময়: সোমবার, ৫ অক্টোবর , ২০২৬, ১০:১৫:২৭ পিএম
কোটচাঁদপুরে নানা আয়োজনে  বিশ্ব শিক্ষক দিবস পালিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ‘শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। র?্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন খান। একাডেমিক সুপারভাইজার ফারুখ হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নেছার উদ্দিন, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, সেক্রেটারি শাহাবুদ্দিন খান, পৌর আমির মাওলানা আব্দুল কাইয়ুম, বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, এনসিপি নেতা হৃদয় আহম্মেদ, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান,কামরুন্নাহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান ও মেজাম্মেল হক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)