Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

এখন সময়: সোমবার, ৫ অক্টোবর , ২০২৬, ১০:৩৯:১৫ পিএম
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা  সভা ও রচনা প্রতিযোগিতা

মাগুরা প্রতিনিধি : শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশাটিকে সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবসে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোহা: সাজেদুল ইসলামের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ইসলাম ধর্ম বিষয়ক শিক্ষক মোঃ কুতুব উদ্দিন, আর এসি বিভাগের বিভাগীয় প্রধান ও ইনস্ট্রাক্টর ধীমান রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্ম মেশিনারী বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সপেক্টর মোহাম্মদ আনিসুর রহমান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুধিজন অংশ নেয়। এ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থী অংশ নেয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)