Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

এখন সময়: শনিবার, ১০ অক্টোবর , ২০২৬, ০৪:০০:৩১ পিএম
মহেশপুরে হঠাৎ কালবৈশাখী ঝড়  ও শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে হঠাৎ শুরু হওয়া এই শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলা ও বিভিন্ন শীতকালীন সবজি চাষিরা। মাঠে মাঠে শিলার আঘাতে তছনছ হয়ে গেছে লাউ, শিমসহ বিভিন্ন সবজি ক্ষেত। উপজেলা কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টি। বিশেষ করে মহেশপুর উপজেলার স্বরূপপুর ও শ্যামকুড় ইউনিয়নে ক্ষতির তীব্রতা ছিল সবচেয়ে বেশি। রাতভর বৃষ্টির পর বুধবার সকালে কৃষকেরা মাঠে গিয়ে দেখেন এক হাহাকার দৃশ্য। শিলার আঘাতে কলার পাতা চিরে গেছে, ভেঙে পড়েছে অনেক গাছ। একই সঙ্গে শিম, লাউসহ অন্যান্য সবজির মাচা ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছে, শিলার আঘাতে পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে ফলন। ক্ষতিগ্রস্ত সবজি চাষি নাজমুল হোসেন হতাশা প্রকাশ করে বলেন, হঠাৎ রাতে এমন শিলাবৃষ্টি হবে তা কল্পনাও করতে পারিনি। সকালে মাঠে গিয়ে দেখি সব শেষ। ঋণের টাকায় চাষ করা সবজি ক্ষেত এক রাতের শিলাবৃষ্টিতে শেষ হয়ে গেল। আব্দুর রহিম নামের আরেক কৃষক বলেন আমার ১ বিঘা কলা বাগান সব গাছ ঝড়ে ভেঙ্গে পরেছে মাজা থেকে। তিনি কান্না জরিত কন্ঠে আরও বলেন এমনিতেই সার পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট ক ও ধার দেনা করে সার ওষুধ কিনতে হয়েছে। প্রতিটা কলা গাছে মোচা এসেছে এমন অবস্থায় ঝড়ে সব কলাগাছ ভেঙ্গে গেছে। এখন আমি লোকের দেনা শোধ করবো কিভাবে বলে কেঁদে ফেলেন। এ বিষয়ে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বিশেষ দুটি ইউনিয়নে কলা ও শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। কতটুকু জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে কৃষি কর্মকর্তারা ইতোমধ্যে মাঠে নেমে কাজ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)