Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবি উপাচার্যের সঙ্গে জাতীয় পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত দুই শিক্ষকের সাক্ষাৎ

এখন সময়: শনিবার, ১০ অক্টোবর , ২০২৬, ০৪:০০:১২ পিএম
খুবি উপাচার্যের সঙ্গে জাতীয় পর্যায়ে  সম্মাননাপ্রাপ্ত দুই শিক্ষকের সাক্ষাৎ

প্রেসবিজ্ঞপ্তি : শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও শিক্ষকতায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই কৃতী শিক্ষক। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে গত ০৫ অক্টোবর (সোমবার) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের হাতে সম্মাননা স্মারক, চেক ও সনদপত্র তুলে দেন। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। ০৭ অক্টোবর (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিটে এ দুই কৃতী শিক্ষক খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তাঁদের মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উপাচার্য বলেন, শিক্ষকদের মেধা, নিষ্ঠা ও গবেষণার মাধ্যমে অর্জিত সাফল্য শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয় বরং তা বিশ্ববিদ্যালয় ও দেশের জন্যও গৌরবের। এ ধরনের জাতীয় স্বীকৃতি শিক্ষকদের আরও অনুপ্রাণিত করবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মাননাপ্রাপ্ত এ দুই শিক্ষক তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)