Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ খুবি উপাচার্যের সঙ্গে ব্র্যাক ব্যাংক প্রতিনিধি দলের সাক্ষাৎ

ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় খুবিতে চালু হতে যাচ্ছে স্কলারশিপ

এখন সময়: শনিবার, ১০ অক্টোবর , ২০২৬, ০৪:০০:৩০ পিএম
ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় খুবিতে  চালু হতে যাচ্ছে স্কলারশিপ

প্রেসবিজ্ঞপ্তি: খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সীমিত আর্থিক সামর্থ্যরে ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় চালু হতে যাচ্ছে ‘অপরাজেয় তারা’ স্কলারশিপ। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ১০০ জন ছাত্রী এ স্কলারশিপের আওতায় আসবেন। এ কর্মসূচি চালুর বিষয়ে আলোচনা করতে ০৭ অক্টোবর (বুধবার) বেলা ১২টায় ব্র্যাক ব্যাংকের একটি প্রতিনিধি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবীর বলেন, ব্র্যাক ব্যাংক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘অপরাজেয় তারা’ স্কলারশিপের মাধ্যমে মেধাবী ও সীমিত আর্থিক সামর্থ্যরে ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করে আসছে। এর ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়েও এ স্কলারশিপ কর্মসূচি চালু করতে চায় ব্র্যাক ব্যাংক। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের ১০০ জন যোগ্য ছাত্রী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এ স্কলারশিপের আওতায় আসবেন। তিনি আরও বলেন, কর্মসূচিটি বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে আগ্রহী ব্র্যাক ব্যাংক। স্কলারশিপের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যোগ্য ছাত্রী নির্বাচন এবং এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠনের অনুরোধ জানান তিনি। উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ব্র্যাক ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মেধাবী ও সীমিত আর্থিক সামর্থ্যরে ছাত্রীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে এ ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাজীবনের শুরু থেকেই প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেলে শিক্ষার্থীরা আরও নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন এবং নিজেদের সম্ভাবনা বিকাশের সুযোগ পাবেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক বিকাশে সহায়তার জন্য নিজস্ব রাজস্ব তহবিল থেকেও বিভিন্ন শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। এর সঙ্গে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় তারা’ স্কলারশিপ যুক্ত হলে আরও বেশি শিক্ষার্থী আর্থিক সহায়তার আওতায় আসবেন। তিনি এ উদ্যোগের জন্য ব্র্যাক ব্যাংককে ধন্যবাদ জানান এবং কর্মসূচিটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মোঃ জাহিদুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের সাউথ বেঙ্গল রিজিওনাল হেড আল আমীন শেখ, খুলনা ক্লাস্টার ম্যানেজার শাকিল আখতার, হেড অব ইন্টারনাল কমিউনিকেশন এন্ড সিএসআর শফিক আর ভূঁইয়া এবং সিএসআর প্রোগ্রাম অফিসার হান্না আনব্রীন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)