নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় মাঝেরপাড়া মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন ও মাদ্রাসার নতুন ভবন নির্মাণের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ সম্মেলনে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি ছিলেন নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা আরিফ হুসাইন। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. কামরুজ্জামান বাবু। অনুষ্ঠানটি পরিচালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা মো. শিহাব উদ্দিন আল আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. আহসানুল কবির লাবলু, সহসভাপতি মুহাইমিনুল রহমান ও মুস্তাফিজুর রহমান মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মো. আল-আমিন হোসেন, মো. আহাদ আলী, মো. বাবুল আক্তার, মো. নাইমুর রহমান, দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান, ক্যাশিয়ার মো. নাহিদুজ্জামান নাহিদ, নাহিদ, আবুল হাসান, সাব্বির রহমান সুমন, প্রচার সম্পাদক মো. আলমগীর, মো. ইনামুল কবীর। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান তপু, মো. ইলিয়াজ হোসেন ও মো. খালিদুর রহমান টিটোসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।