Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ০২:৫৩:৫৫ এম
নানা বাড়িতে বেড়াতে এসে  পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাজিদ মাহমুদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত সাজিদ উপজেলার মির্জানগর গ্রামের শেখ হাসানুল হকের ছেলে। পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুল ইসলাম। পরিবার সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে শিশু সাজিদ মাহমুদ গত শুক্রবার উপজেলার বিষ্ণুপুর গ্রামে নানা মোখলেছুর রহমানের বাড়িতে বেড়াতে আসে। রোববার সকালে সাজিদ খেলাধুলার ফাঁকে চোখের আড়ালে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারসহ স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মৃত অবস্থায় ওই শিশুটিকে বেলা ১১টার দিকে হাসপাতালে আনা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)