Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

এখন সময়: শুক্রবার, ১৬ অক্টোবর , ২০২৬, ১১:৩৪:৪৯ পিএম
আশাশুনিতে জাতীয়  কন্যাশিশু দিবস পালিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র?্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র?্যালি বের করা হয়। র?্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেইনার বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিরুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান এবং সাবেক মহিলা সদস্য কল্যাণী রানী সরকারসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সাদিয়া নওশীদ ও দ্বিতীয় স্থান অধিকারী মরিয়ম সিকদারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)