Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

এখন সময়: শুক্রবার, ১৬ অক্টোবর , ২০২৬, ১১:৩৪:৪৯ পিএম
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত  কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

কলারোয়া (সাতক্ষীর) প্রতিনিধি : কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়ে মেসার্স এডি সুপার ক্রপের স্বত্বাধিকারী সুমন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দামোদরকাটি গ্রামে তাঁর নিজস্ব বাড়িতে এসআরবির সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার বিষয়টি উঠে আসে। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর১৩(১) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সুমন হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আবাসিক এলাকা থেকে কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কলারোয়া উপজেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৌরভ দেবনাথ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেন হোসেন, লাঙ্গলঝাড়া ইউপি প্রশাসক আবু মুসা এবং এসআরবি, সাতক্ষীরার প্রতিনিধিরা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)