Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষ রোপণ

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ০২:৫৩:০৬ এম
কেশবপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা  ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষ রোপণ

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে তালের চারা এবং বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। রোববার দুপুরে জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করা হয়। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের আনসার-ভিডিপি দলনেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)