কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ কর্মশালা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস কেশবপুরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ, বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, সাংবাদিক রুহুল কুদ্দুস, মানবাধিকার কর্মী শামিম আক্তার মুকুল সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং উপকারভোগী পরিবার নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।