কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের বলিদাপাড়া হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক রানারের কালীগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী, দৈনিক নবচিত্র পত্রিকা প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম। অনলাইন নিউজ পোর্টাল উচ্চকণ্ঠের সম্পাদক আনোয়ার হোসেন রবি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকালের জামির হোসেন, আমার দেশের টিপু সুলতান, বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম মন্টু, কালের কন্ঠের নয়ন খন্দকার, জিটিভির ওলিয়ার রহমান, যায়যায় দিনের তারেক মাহামুদ, শাহজাহান আলী বিপাশ, এনটিভি অনলাইনের মনজুরুল আহসান লিতু সহ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।