Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

এখন সময়: শুক্রবার, ১৬ অক্টোবর , ২০২৬, ১১:৩৫:০২ পিএম
কলারোয়ায় পাবদা, গুলশা ও টেংরা  মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, কলারোয়ার বাস্তবায়নে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা। প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক রাকিব হোসেন। প্রশিক্ষণে স্থানীয় মৎস্যচাষি, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এতে পাবদা, গুলশা ও টেংরা মাছের পোনা মজুদ, খাদ্য ব্যবস্থাপনা, পানির গুণাগুণ রক্ষা, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে বক্তারা বলেন, পাবদা, গুলশা ও টেংরা দেশীয় প্রজাতির সুস্বাদু ও বাজারে চাহিদাসম্পন্ন মাছ। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে অল্প জায়গায় অধিক উৎপাদন সম্ভব, যা চাষিদের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)