Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবির মেডিকেল সেন্টারের আল্ট্রাসাউন্ড ইউনিট উদ্বোধন

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ০৩:১০:৪৩ এম
খুবির মেডিকেল সেন্টারের  আল্ট্রাসাউন্ড ইউনিট  উদ্বোধন

প্রেসবিজ্ঞপ্তি: খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবার পরিধি বাড়াতে নতুন আঙ্গিকে চালু করা হয়েছে আল্ট্রাসাউন্ড ইউনিট। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে এ ইউনিটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা সংযোজনের ধারাবাহিকতায় আল্ট্রাসাউন্ড ইউনিট চালু করা হয়েছে। বিগত এক বছরে মিনি ওটি, ডিজিটাল এক্স-রে ও চক্ষু বিভাগের কার্যক্রম যুক্ত করা হয়েছে। নতুন এ ইউনিট চালুর মাধ্যমে মেডিকেল সেন্টারের সেবার পরিধি আরও সম্প্রসারিত হলো। ভবিষ্যতে মেডিকেল সেন্টারের কার্যক্রম আরও সম্প্রসারণ ও চিকিৎসাসেবার মানোন্নয়নে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, আইকিউএসির পরিচালক ও ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদাসহ সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও নার্সরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)