Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা ও ২ আসামি গ্রেপ্তার

এখন সময়: শুক্রবার, ১৬ অক্টোবর , ২০২৬, ১১:৩৪:২৭ পিএম
দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার  ঘটনায় মামলা ও ২ আসামি গ্রেপ্তার

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় আলোচিত ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ১৫ অক্টোবর মামলাটি দায়ের করেন নিহত ওয়াহিদুজ্জামান শামীমের বড় ভাই আব্দুল জলিল সানা। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ৫ ও ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন-নাজিরের ঘের এলাকার রহিম বক্স মোল্লার ছেলে আসাদুল ইসলাম মোল্যা (৪৬) এবং সুবর্ণাবাদ এলাকার মৃত মাহাতাব উদ্দীন খানের ছেলে মোক্তার হোসেন খান (৫৩)। মামলার বিবরণ অনুযায়ী ঘটনার প্রেক্ষাপট : মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, নিহত ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে দুপুর ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। স্থানীয় কিছু লোক সেই কথপোকথনের অডিও রেকর্ড করে এলাকায় ছড়িয়ে দেয় এবং ওয়াহিদুজ্জামান শামীম ইসলাম ধর্ম অবমাননা করেছেন বলে এলাকায় অপবাদ রটায়। এরপর থেকেই আসামিরা তার ওপর চড়াও হয় এবং পরবর্তীতে ১৩ অক্টোবর বিকেলে দেবহাটা থানাধীন পশ্চিম কুলিয়া এলাকার আব্দুস সবুর ডাক্তারের চেম্বার থেকে তাকে টেনেহিঁচড়ে রাস্তায় বের করে নিয়োগ করা হয়। সেখানে আসামিরা তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু ওই দিন রাতে আসামিরা মিছিল নিয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে এবং হাসপাতালের বেড থেকে টেনেহিঁচড়ে ওয়াহিদুজ্জামান শামীমকে বারান্দায় এনে দেওয়ালে আছড়ে হত্যা নিশ্চিত করে চলে যায়। পুলিশের বক্তব্য : দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মামলাটি রেকর্ড করার পর দ্রুত অভিযান চালিয়ে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)