Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরী সভা

এখন সময়: রবিবার, ১ নভেম্বর , ২০২৬, ০৯:১৫:১১ পিএম
পাইকগাছা রিপোর্টার্স  ইউনিটির জরুরী সভা

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জি এম মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি হাফিজুর রহমান রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী সোহাগ, কোষাধ্যক্ষ আনারুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, সাবেক কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ এবং সদস্য জহুরুল হক, শাফিয়ার রহমান প্রমুখ। সভায় দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি পলাশ কর্মকারকে সংগঠনের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দৈনিক প্রাণের বাংলাদেশের প্রতিনিধি ইসরাফিল আহম্মেদকে শর্তসাপেক্ষে সদস্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)