আলমডাঙ্গা অফিস : আনন্দঘন পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে আলমডাঙ্গার প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টুর ৭২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সাহিত্যিক, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে রোববার বেলা ১২টার দিকে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির হলরুমে আলমডাঙ্গা সাংবাদিক সমাজের আয়োজনে এ জন্মোৎসব অনুষ্ঠিত হয়। প্রবীণ সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও লেখক আনোয়ার রশীদ সাগর। প্রধান আলোচক ছিলেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ব্যুরো প্রধান, বিশিষ্ট লেখক ও সিনিয়র সাংবাদিক রহমান মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও সাংবাদিক জামসিদুল হক মনি, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ মাস্টার সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সৈয়দ সাজেদুল হক মুনি, সহসভাপতি ও মাসিক উপাসনা পত্রিকার প্রকাশক-সম্পাদক রেফাজ্জেল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক ফাহিম ফয়সাল এবং যুগ্ম সম্পাদক মামুন কাইরুল। আলমডাঙ্গা প্রেসক্লাবের শিক্ষা ও সাহিত্য সম্পাদক, কবি গোলাম রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম সনজু আহমেদ, দৈনিক মাথাভাঙ্গার সহকারী ব্যুরো প্রধান শরিফুল ইসলাম রোকন, ভ্রাম্যমাণ প্রতিনিধি মুর্শিদ কলিন, সিনিয়র সাংবাদিক গোলাম রহমান সদু, সাংবাদিক শরীফ, কবি কহন কুদ্দুস, কবি সিদ্দিকুর রহমান, সাংবাদিক সেলিম, এখলাজ উদ্দিনসহ সাংবাদিক, সাহিত্যিক ও সুধীজনেরা। বক্তারা তাঁদের বক্তব্যে খন্দকার শাহ আলম মন্টুর দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশাগত অভিজ্ঞতা এবং স্থানীয় সাংবাদিকতা ও সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর পথচলা সুন্দর হোক এ কামনা করেন। এ সময় সহকর্মী, শুভানুধ্যায়ী ও উপস্থিত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় অনুষ্ঠানটি আনন্দঘন হয়ে ওঠে। আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুনু খন্দকার।