Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ০৮:৫৬:৫৬ পিএম
আশাশুনিতে পুলিশের বিশেষ  অভিযানে গ্রেফতার ৬

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান জোরদার করেছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তিন আসামিসহ বিভিন্ন মামলায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় তিনজন এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আশাশুনি থানার মামলা নং-০৭, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬-এর সন্ত্রাসবিরোধী আইনের ৬/৭/৮/৯/১০/১২ ধারার আসামি জাহাঙ্গীর আলম (৪৬)। তিনি মাড়িয়ালা থানাঘাটা গ্রামের ছহিল উদ্দিন সরদারের ছেলে। তিনি শ্রীউলা ইউনিয়ন কৃষকলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই মামলার অপর আসামি আলমগীর হোসেন সানা (৪২)। তিনি বড়দল ইউপির সাবেক চেয়ারম্যান মৃত এসএম ইউনুছ আলী সানার ছেলে। তিনি বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি। এ ছাড়া আশাশুনি থানার মামলা নং-২৩, তারিখ ২৩ জুন ২০২৬-এর সন্ত্রাসবিরোধী আইনের ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারার আসামি মাকসুদুর রহমান (৪৫)। তিনি প্রতাপনগর গ্রামের মৃত মাজেদ হাওলাদারের ছেলে। তিনি প্রতাপনগরের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যদিকে সিআর-৫৬/২৬ মামলার আসামি ফকরাবাদ গ্রামের মৃত ইনসাফ আলী সরদারের ছেলে এস এম শাফিয়ার রহমান, নন-জিআর-১৩৬/২৬ মামলার আসামি জামালনগর গ্রামের ফকির গোলদারের ছেলে কালিদাশ গোলদার (৪০) এবং সাইবার সুরক্ষা আইনের ২৭৭/২৫ মামলার আসামি বুড়িয়া গ্রামের প্রবোধ কুমার মণ্ডলের ছেলে জোতিষ কুমার মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত ছয় আসামিকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)