Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোলে শুরু হচ্ছে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন পুরস্কার দেড় লাখ টাকা

এখন সময়: সোমবার, ১৬ নভেম্বর , ২০২৬, ০১:০৯:৫১ এম
বেনাপোলে শুরু হচ্ছে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন পুরস্কার দেড় লাখ টাকা

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস আর ফুটবল মাঠের উত্তেজনা ছড়াতে বেনাপোলে শুরু হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। আগামী ৫ ডিসেম্বর সম্ভাব্য তারিখ নির্ধারণ করে বেনাপোল বলফিল্ড মাঠে আট দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে এ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে দেড় লাখ টাকা প্রাইজমানি ও দৃষ্টিনন্দন ট্রফি। রানার্সআপ দল পাবে এক লাখ টাকা প্রাইজমানি ও ট্রফি। বেনাপোল ক্রীড়া একাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকের জন্যও থাকছে পৃথক পুরস্কার। দর্শকদের জন্য খেলা উপভোগের সুযোগ থাকবে সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ মাঠে প্রবেশে কোনো টিকিট বা প্রবেশমূল্য লাগবে না। টুর্নামেন্টের মূল স্লোগান-‘যদি থাকো মাঠে, মাদক ডাকিবেনা তোমাকে’। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। টুর্নামেন্টকে সামনে রেখে বেনাপোল বলফিল্ড মাঠের সংস্কার ও প্রস্তুতির কাজ চলছে। মাঠের উঁচু-নিচু স্থান সমান করতে মাটি ফেলা হচ্ছে। পাশাপাশি মাঠের পরিচর্যা ও খেলার উপযোগী করে তুলতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে মাঠের সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব এবং বেনাপোল ক্রীড়া একাডেমির সভাপতি ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি মাঠের উন্নয়নকাজের সার্বিক দিকনির্দেশনা ও তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, সদস্য মফিজুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মনির হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সনি, ছাত্রদল সদস্য শাওন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমী যুবসমাজ। আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠ সংস্কারের কাজ শেষ হওয়ার পরপরই টুর্নামেন্টের চূড়ান্ত খেলার সূচি ঘোষণা করা হবে। তবে আগামী ৫ ডিসেম্বর সম্ভাব্য উদ্বোধনী খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)