Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোলে ট্রাকের চাপায় আহত কিশোরের পাশে যুবদলনেতা

এখন সময়: সোমবার, ১৬ নভেম্বর , ২০২৬, ০১:০৯:৫১ এম
বেনাপোলে ট্রাকের চাপায় আহত  কিশোরের পাশে যুবদলনেতা

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কিশোর মোশারফের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক ও বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিম। রোববার (১৫ নভেম্বর) বিকেলে তিনি যশোরের বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড় গ্রামে মোশারফের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। বেনাপালের সামাজিক সংগঠন আলোকিত নারী সংগঠনের দপ্তর সম্পাদক আজিজুল হক জানান, কিছুদিন আগে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয় ভবারবেড় গ্রামের রবিউলের ছেলে মোশারফ। এ সময় ট্রাকের চাপায় তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার যথাযথ চিকিৎসা ব্যাহত হচ্ছিল। বিষয়টি জানতে পেরে মোস্তাফিজ্জোহা সেলিম তাঁর শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মোশারফের পাশে দাঁড়ান এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইস্তেহাক আহম্মেদ শাওন, যুবদল নেতা উজ্জ্বল হোসেন ও শামসুজ্জামান শামি। তাঁরা মোশারফের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন। মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।’ এ সময় পৌর যুবদলের নেতারা বলেন, মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গঠনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)