Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আওয়ামী লীগের আটক দুই নেতাকর্মী কারাগারে

এখন সময়: বুধবার, ১৮ নভেম্বর , ২০২৬, ০৮:০৭:৫৪ পিএম
যশোরে আওয়ামী লীগের আটক দুই নেতাকর্মী  কারাগারে

নিজস্ব প্রতিবেদক : যশোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আধেশ দিয়েছেন। আটককৃতরা হলো, যশোর শহরের বেজপাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে যুবলীগ কর্মী মহিবুল হাসান ইমন এবং উপশহর এলাকার এস-১৭ নম্বর বাড়ির বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী যুব মহিলালীগ কর্মী শাহার বানু। মামলার অভিযোগে জানা গেছে, গত ১ নভেম্বর ভোর ৫টা ৫ মিনিটে যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড় এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। ওই কর্মসূচিতে ইমন ও শাহার বানুকে ছিলেন বলে তদন্তে পাওয়ায় পুলিশ তাদের আক করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)