মাগুরা প্রতিনিধি : শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাগুরা জেলা প্রশাসনের কাছে ৪৭০টি কম্বল হস্তান্তর করেছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। বুধবার (১৮ নভেম্বর) মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল হস্তান্তর করেন আশা মাগুরা জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শমশের আলী। এ সময় উপস্থিত ছিলেন আশা কুষ্টিয়া ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত ডিভিশনাল ম্যানেজার মো. মিজানুর রহমান, মো. আলী বাকী, অডিট ম্যানেজার ইনচার্জ (খুলনা), সিনিয়র অডিটর মো. বদিউজ্জামান বাণী, সিনিয়র এএম মো. তরিকুল ইসলাম, আশা মাগুরা সদর-০১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. রবিউল ইসলামসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা। কম্বল বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ বলেন, শীতার্ত মানুষের সহায়তায় এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।